| শিরোনাম |
|
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : আসিফ মাহমুদ
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : আসিফ মাহমুদ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন হয়েছে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। পরে আরেক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। |