| শিরোনাম |
|
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত আজ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে- ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তর্র্বতী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আরও বলা হয়- স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান গতকাল সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। |