শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:২৮ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 22 July, 2025
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা

মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা

অন্তর্র্বতী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) মধ্যরাতে মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টটি শেয়ার দিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, অন্তর্র্বতী সরকার শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ।

পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।’

এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। রাত পৌনে তিনটার দিকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনায় পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com