বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২৩:০১:০২ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
সৌরজগতের শুরু নিয়ে নতুন প্রশ্ন তুলল এক উল্কাপিণ্ড
সৌরজগতের ভেতরের ও বাইরের পাথুরে গ্রহগুলো প্রায় একই সময়েই গঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 14 July, 2025
সৌরজগতের শুরু নিয়ে নতুন প্রশ্ন তুলল এক উল্কাপিণ্ড

সৌরজগতের শুরু নিয়ে নতুন প্রশ্ন তুলল এক উল্কাপিণ্ড

সৌরজগতের বাইরের একটি ছোট উল্কাপিণ্ড (মাত্র ৫০ গ্রাম ওজনের) নিয়ে গবেষণায় পাওয়া গেছে চমকপ্রদ তথ্য। এই তথ্য সৌরজগতের গ্রহ গঠনের সময়কাল নিয়ে দীর্ঘদিনের ধারণা বদলে দিতে পারে।

‘নর্থওয়েস্ট আফ্রিকা ১২২৬৪’ নামের এই উল্কাটি মূলত গ্রহাণুপুঞ্জ (asteroid belt)–এর বাইরের অঞ্চল থেকে এসেছে। গবেষকেরা এর রাসায়নিক গঠন—বিশেষ করে ক্রোমিয়াম ও অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করে—এর উৎস নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের ‘দ্য ওপেন ইউনিভার্সিটি’র বিজ্ঞানী ড. বেন রাইডার-স্টোকসের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, উল্কাটির বয়স প্রায় ৪৫৬ কোটি বছর। এটি পৃথিবী ও মঙ্গলের মতো অভ্যন্তরীণ গ্রহগুলোর প্রাচীন আগ্নেয় শিলার বয়সের প্রায় সমান।

এর মানে, আগে ধারণা করা হতো বৃহস্পতি বা তার বাইরের অঞ্চলের পাথুরে গ্রহগুলো পানি ও বরফের উপস্থিতির কারণে ২০-৩০ লাখ বছর পরে গঠিত হয়। কিন্তু এই নতুন প্রমাণ বলছে, সৌরজগতের ভেতরের ও বাইরের পাথুরে গ্রহগুলো প্রায় একই সময়েই গঠিত হয়েছে।

এই গবেষণা অনুসারে, গ্রহগুলোর ভিতরের স্তর বা গঠন প্রক্রিয়া (ফরভভবৎবহঃরধঃরড়হ) শুরু হয় একই সময়ে, যা এতদিনের আলাদা সময়কাল–ভিত্তিক ধারা ভেঙে দিল।

বিজ্ঞানীরা আরও বলছেন, এই তথ্য আমাদের সৌরজগত ছাড়িয়ে অন্যান্য তারকাসমূহকে ঘিরে থাকা ধুলা ও গ্যাসের চক্র (ঢ়ৎড়ঃড়ঢ়ষধহবঃধৎু ফরংশং) নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে।

এই আবিষ্কার শুধু পৃথিবীর ইতিহাস নয়, গোটা গ্যালাক্সিতে গ্রহ গঠনের পদ্ধতি বোঝার ক্ষেত্রেও নতুন দিশা দিতে পারে। এর মাধ্যমে পৃথিবীর মতো গ্রহ কোথায় ও কিভাবে তৈরি হতে পারে, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com