রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:৪০ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
ইউরিক অ্যাসিড আপনার শরীরে কী কী ক্ষতি করছে?
লাইফস্টাইল ডেস্ক:
Published : Tuesday, 8 July, 2025
ইউরিক অ্যাসিড আপনার শরীরে কী কী ক্ষতি করছে?

ইউরিক অ্যাসিড আপনার শরীরে কী কী ক্ষতি করছে?

ইউরিক অ্যাসিড শরীরের একটি স্বাভাবিক রাসায়নিক উপাদান, যা প্রোটিনজাত খাদ্যের ‘পিউরিন’ ভেঙে তৈরি হয়। সাধারণ অবস্থায় এটি রক্তে মিশে কিডনির মাধ্যমে মূত্রে বেরিয়ে যায়। কিন্তু যখন এর মাত্রা বেড়ে যায়, তখন নানা জটিলতা তৈরি হয় যার মধ্যে গাউট ও কিডনির পাথর বেশি পরিচিত। কিন্তু উপসর্গ প্রকাশের আগেই ইউরিক অ্যাসিড শরীরকে যেভাবে চুপিসারে ক্ষতি করে চলেছে, তা অনেকেই জানেন না।

১. হৃদপিণ্ড ও রক্তনালীর ক্ষতি

উচ্চমাত্রার ইউরিক অ্যাসিড রক্তনালীতে প্রদাহ ও অক্সিডেটিভ চাপ তৈরি করে। এর ফলে ধমনী কাঠিন্য বাড়ে, রক্তনালীর স্থিতিস্থাপকতা কমে যায়। সময়ের সঙ্গে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

২. কিডনি ধ্বংস করে দেয়

কিডনি ইউরিক অ্যাসিড ছেঁকে শরীর থেকে বের করে দেয়। কিন্তু মাত্রা বেশি হলে কিডনিতে ছোট ছোট স্ফটিক জমতে শুরু করে, যা ধীরে ধীরে কিডনির কোষকে ক্ষতিগ্রস্ত করে। এটি কিডনি বিকল ও ক্রনিক কিডনি ডিজিজের ঝুঁকি বাড়ায়।

৩. মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি

মেটাবলিক সিনড্রোম মানে একসঙ্গে বেশ কয়েকটি বিপজ্জনক শারীরিক অবস্থার সমষ্টি যেমন মোটা পেট, উচ্চ রক্তচাপ, উচ্চ ব্লাড সুগার, ট্রাইগ্লিসারাইড বাড়া এবং ভালো কোলেস্টেরল (এইসডিএল) কমে যাওয়া। গবেষণা বলছে, ইউরিক অ্যাসিড ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, যা ডায়াবেটিস ও হৃদরোগের মূল কারণ।

৪. হাড় ও জয়েন্ট দুর্বল করে

গাউট ধরা পড়ার আগেই ইউরিক অ্যাসিড ধীরে ধীরে জয়েন্টে ও আশেপাশের টিস্যুতে জমা হতে থাকে। এর ফলে কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হয়, জয়েন্টে স্থায়ী জ্বালা বা বিকৃতি হতে পারে। অনেক সময় ব্যথা ছাড়াই জয়েন্টের ক্ষতি শুরু হয়।

৫. কিডনিতে পাথর তৈরি

উচ্চ ইউরিক অ্যাসিডের আরেকটি পরিচিত ফল হলো কিডনি স্টোন। ছোট ছোট পাথর মূত্রনালিতে ব্যথাহীনভাবে বের হয়ে যেতে পারে, আবার বড় হলে তা মূত্রপ্রবাহ আটকে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। এর ফলে কিডনিতে ইনফেকশন বা স্থায়ী ক্ষতিও হতে পারে।

৬. রক্তচাপ বাড়িয়ে দেয়

গবেষণায় দেখা গেছে, ইউরিক অ্যাসিড রক্তনালী সংকুচিত করে এবং সাধারণভাবে রক্ত চলাচল ব্যাহত করে। এর ফলে নিঃশব্দে উচ্চ রক্তচাপ তৈরি হয়, যা পরবর্তীতে জটিল রূপ নিতে পারে।

৭. সারা শরীরে লুকিয়ে থাকা প্রদাহ

ইউরিক অ্যাসিড শরীরে নিম্নমাত্রার দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে, যা হৃদরোগ, ডায়াবেটিস এমনকি কিছু ক্যানসারেরে ঝুঁকি বাড়ায়। এই প্রদাহ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতি করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com