শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:৪৫ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ
মেহরাব হোসাইন (সংগৃহীত ছবি)
কক্সবাজার প্রতিনিধি
Published : Wednesday, 18 June, 2025
বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ

বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় মেহরাব হোসাইন (১৮) নাকে একজন পর্যটক পাহাড়ি ঢলে 
বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজJustify Center

বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজJustify Center

ভেসে নিখোঁজ হয়েছেন।

মেহরাব হোসাইন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা এবং হোটেল ওয়াকিয়ার মালিক মনজুর আলমের ছেলে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৬টার দিকে মেহরাব বন্ধু সাজ্জাদ, নাছিমসহ প্রায় ১৮ জন বন্ধু মিলে নাইক্ষ্যংছড়ির ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে যায়। বিকালে ফেরার পথে আকস্মিক পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে খালের পানি বেড়ে যায়। খাল পার হওয়ার সময় বাঁশের চালি বানিয়ে পার হওয়ার চেষ্টা করে তারা। এ সময় স্রোতে চালি ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যায় এবং মুহূর্তেই ভেসে যায়।

স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার অভিযান চালালেও রাত পর্যন্ত মেহরাবের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের চাচা আবদুল মালেক জানান, ‘আমরা ধারণা করছি মেহরাব খালের স্রোতে ভেসে বঙ্গোপসাগরে পৌঁছে গেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালটি ধুরুম খালি থেকে রেজুখাল হয়ে সরাসরি সাগরে মিশেছে।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) জাফর ইকবাল বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ১১ জুন আলীকদমের দুর্গম এলাকার ক্রিস্টং ও রংরাং পাহাড় ভ্রমণে গিয়ে ফেরার পথে শামুকঝিরি ঝরনায় পাহাড়ি ঢলে তিনজন পর্যটক ভেসে যান। একজন নারীসহ দু’জনের লাশ পাওয়া গেলেও হাসান চৌধুরী নামের একজন এখনো নিখোঁজ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com