শনিবার ১৬ মে ২০২৬ ১৩:০৫:৪২ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
সিনেমা থেকে অরুণাকে জোর করে বাদ দেন রেখা!
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 18 June, 2025
সিনেমা থেকে অরুণাকে জোর করে বাদ দেন রেখা!

সিনেমা থেকে অরুণাকে জোর করে বাদ দেন রেখা!

অরুণা ইরানি বলিউডের এক নামি নাম। কাজ শুরু করেছিলেন যখন, তখন তার প্রতিভা মোটেই কম ছিল না। তবে রেখা নিজে নিরাপত্তাহীনতায় ভুগে অরুণাকে সিনেমা থেকে বের করে দিয়েছিলেন, এমন দাবি করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

অরুণার বলেন, প্রযোজকদের জন্য একটা সিনেমা শেষ হতে ছয় বছর সময় লেগে গিয়েছিল। আমার একদম প্রধান চরিত্র ছিল। এমন চরিত্র করার জন্য যেকোনো নায়িকাই অপেক্ষা করে থাকেন। কিন্তু আমার চরিত্রটা কমিয়ে দেওয়া হয়েছিল কিছু মানুষের কথায়। অরুণার চরিত্রটা বেশ ভালো, তাই ওটা রাখতে দেওয়া যাবে না, এমনটা ভেবেছিলেন রেখাজি। বলেছিলেন, না, ওটা রাখতে দেওয়া যাবে না। 

সিনেমা সংশ্লিষ্ট অনেকের ধারণা, এই চরিত্র রাখলে সিনেমায় রেখার গুরুত্ব করতো। সেই কারণে হয়তো এমন নোংরা রাজনীতি করে অরুণাকে বাদ দিতে পারেন রেখা। 

এ কথা ঠিক, বলিউডের সিনেমার প্রধান মুখ হয়ে খুব বেশি কাজ করেননি অরুণা। যদিও বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। যেসব চরিত্র করেছেন, তাতে নজর কেড়েছেন। কিন্তু বলিউডে নায়িকারের মধ্যে একে-অন্যকে বাদ দিয়ে দেওয়ার যে চর্চা চলতো, সেই চিত্রটা সামনে এসেছে অরুণার এমন স্বীকারোক্তিতে। 

রেখা অবশ্য তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ নিয়ে কোনো কিছু খোলাসা করেননি। অবশ্য শুধু রেখা-অরুণার ঠান্ডা লড়াই নয়, বলিউডে রেখার সঙ্গে আরও কিছু নায়িকার তীব্র লড়াই নিয়ে আলোচনা চলে আজও।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com