বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২১:০১:১৪ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী!
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Published : Wednesday, 18 June, 2025
স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী!

স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী!

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় পারিবারিক কলহের জেরে সানজিদা আক্তার স্মৃতি (১৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সিফাতের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সিফাত পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, সানজিদা আক্তার স্মৃতি ও সিফাতের মধ্যে দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে তারা বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল।

মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে তার চাচি বাড়িতে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্মৃতির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে স্বামী সিফাত বোরকা পরে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com