বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২১:০১:৩২ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
অল্পের জন্য ১৫০ রানের মাইলফলক ছোঁয়া হলো না শান্তর
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 18 June, 2025
অল্পের জন্য ১৫০ রানের মাইলফলক ছোঁয়া হলো না শান্তর

অল্পের জন্য ১৫০ রানের মাইলফলক ছোঁয়া হলো না শান্তর

গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের সপ্তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। ১৪৮ রানে থামলেন শান্ত। ফলে মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি শান্ত। 

২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এই আউটের পর শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এবং চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও অক্ষত থাকছে। 

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস। সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ১২২ রানে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com