শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৫:০৪:১০ পিএম
শিরোনাম কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        গলাচিপায় বিদ্যুৎস্পৃর মৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাত্যু        ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা       
গাজার ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 18 June, 2025
গাজার ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত

গাজার ইসরায়েলি হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত

গাজায় ত্রাণ চাইতে আসা ফিলিস্তিনিদের ওপর ট্যাংক, মেশিনগান এবং ড্রোন দিয়ে গুলি চালিয়ে কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া, আহত হয়েছেন শত শত মানুষ। এছাড়া, দখলদার সেনাদের হামলায় গাজায় সবমিলিয়ে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের প্রধান পূর্বাঞ্চলীয় সড়কে ত্রাণ সংগ্রহকারী মরিয়া জনতার ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) তিন সপ্তাহ আগে এই অঞ্চলে খাদ্য বিতরণ শুরু করার পর থেকে এটি চলমান হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা।

নাসের হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, অনেক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি ড্রোনগুলো মানুষের ওপর গুলি চালায়। কয়েক মিনিট পর ইসরায়েলি ট্যাংকগুলো ভিড় লক্ষ্য করে বেশ কয়েকটি শেল নিক্ষেপ করে। যার ফলে বিপুল সংখ্যক শহীদ ও আহত হন।

তিনি উল্লেখ করেন যে, জনতা আটা পাওয়ার আশায় সেখানে জড়ো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি ট্যাংক, ভারী মেশিনগান ও ড্রোন হামলা ত্রাণপ্রার্থীদের ভিড়ের ওপর বৃষ্টির মতো নেমে আসছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ মে গাজায় জিএইচএফ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন দুই হাজার জনেরও বেশি মানুষ।

জিএইচএফের ত্রাণের লাইনে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর জবাবদিহিতার দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তার ডেপুটি মুখপাত্র নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে মন্তব্য করতে গিয়ে বলেন, মহাসচিব গাজায় খাবার চাইতে আসা বেসামরিক নাগরিকদের জীবনহানি ও আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন। 

ফারহান হক বলেন, এটি অগ্রহণযোগ্য। গতকাল পর্যন্ত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর কাছে খাবার সংগ্রহ করতে গিয়ে ৩৩ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com