| শিরোনাম |
|
রূপগঞ্জে নিখোঁজের একদিন পর খিলক্ষেত থেকে শিক্ষার্থী'র মরদেহ উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
|
![]() রূপগঞ্জে নিখোঁজের একদিন পর খিলক্ষেত থেকে শিক্ষার্থী'র মরদেহ উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা বাজার এলাকায় নানা বান্ছারাম সাহা'র শ্রাদ্ধ অনুষ্ঠানে বেড়াতে এসে নদীতে সাতার কাটতে গিয়ে ডুবে নিখোঁজ হন শান্ত সাহা । গত রোববার বিকেলে ৫ টার দিকে বালু নদীর পুরাতন পাকাঘাটে এ দুর্ঘটনা ঘটে। সাতার কাটার সময় ছোট ভাই সুজন সাহাকে ভিডিও ধারণ করতে বলেন। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন শান্ত। এ ব্যাপারে পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দিপন দত্ত বলেন, 'নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। উদ্ধার তৎপরতার একদিন পর মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। |