রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:০৩ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Tuesday, 17 June, 2025
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জুনায়েদ জেলার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা এবং হেকমত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের ৪ তারিখে পরিবারের দায়েরকৃত একটি অভিযোগের ভিত্তিতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com