রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৫১ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
কুষ্টিয়া সদর-৩ আসনে বিশাল শোডাউন নিয়ে নির্বাচনী মাঠে মুফতী আমির হামজা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 17 June, 2025
কুষ্টিয়া সদর-৩ আসনে বিশাল শোডাউন নিয়ে নির্বাচনী মাঠে মুফতী আমির হামজা

কুষ্টিয়া সদর-৩ আসনে বিশাল শোডাউন নিয়ে নির্বাচনী মাঠে মুফতী আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আমির হামজা।
সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি।
এদিন বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ী মোড় এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তার সমর্থকরা।শোভাযাত্রাটি মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, উজানগ্রাম, পাটিকাবাড়ি, আব্দালপুরসহ ইবি থানার ৭টি ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলে টানা তিন ঘণ্টা।
শোভাযাত্রায় মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান প্রচার করা হয় এবং ভোটারদের কাছে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ভোট চাওয়া হয়।
প্রচার কার্যক্রমে মুফতী আমির হামজার সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী,মাওলানা ফারুক আজম জিহাদি, মাওলানা হাফিজুর রহমান জিহাদী সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com