শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:৪১ পিএম
শিরোনাম মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬        সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি       
রামদা হাতে শাকিবকে খুঁজছে যুবক; ভাঙচুর করেন এফডিসিতে
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 3 June, 2025
রামদা হাতে শাকিবকে খুঁজছে যুবক; ভাঙচুর করেন এফডিসিতে

রামদা হাতে শাকিবকে খুঁজছে যুবক; ভাঙচুর করেন এফডিসিতে

গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। রামদা হাতে এফডিসিতে ঢুকে পড়েন এক যুবক। তিনি বিভিন্নজনের কাছে শাকিব খানের খোঁজ করতে থাকেন।

পরিস্থিতি এমন হয় যে তার চিৎকার-চেঁচামেচি ও ভাঙচুরে উপস্থিত লোকজন সবাই হতবাক হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এফডিসিতে প্রবেশ করে ওই যুবক শাকিব খানের নাম ধরে চিৎকার করতে থাকে। এসময় তিনি জানান, তার বাড়ি জামালপুর। গলুই সিনেমার শুটিংয়ে কাজ করেছিল, কিন্তু টাকা পায়নি। তাই শাকিব খানের কাছে পাওনা টাকা তুলতে এসেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে নির্মাতা গাজী মাহবুব বলেন, ‘আমরা তখন এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বাইরে এসে দেখি, এক যুবক চাপাতি (রামদা) হাতে ভাঙচুর করছে এবং চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা পুলিশে খবর দেই। এর আগ পর্যন্ত তাকে নানা কথায় ব্যস্ত রাখার চেষ্টা করি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।’

এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। রোববার (১ জুন) মানিক মিয়াকে আদালতে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com