শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৫:০৪:৫০ পিএম
শিরোনাম কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        গলাচিপায় বিদ্যুৎস্পৃর মৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাত্যু        ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা       
ঝিনাইদাহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামীর সবাই বেকসুর খালাস
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 2 June, 2025
ঝিনাইদাহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামীর সবাই বেকসুর খালাস
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পুলিশ কনস্টেবল জিএম ওমর ফারুক হত্যা মামলায় জামায়াত বিএনপির ৩৫৩ জন আসামীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুব আলম এই রায় প্রদান করেন। ২০১৩ সালে জামায়াত বিএনপি'র নেতা কর্মীরা সরকার বিরোধী আন্দোলন করতে গেলে পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ঘটনায় জনতার গণপিটুনিতে পুলিশ সদস্য ওমর ফারুক নিহত হন। ওই বছরের ৩ মার্চ হরিনাকুন্ডু থানার এসআই হামিদুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন ।

মামলায় বিএনপি জামাতের ২২০ জনের নাম উল্লেখ সহ ৪/৫ হাজার অজ্ঞাত আসামের নামে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর শুরু হয় ব্যাপক ধরপাকড় ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 

মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মোতাহার হোসেন, হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমির আলাউদ্দিন মন্ডল, সেক্রেটারি ইদ্রিস আলী, বিএনপি নেতা আলতাফ হোসেন, আজিজুর রহমান ও আনসারসহ শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পাশাপাশি চলে পুলিশের বেপরোয়া অর্থ বাণিজ্য।

সাধারণ মানুষ ছাড়াও ব্যবসায়ী, সমাজসেবক ও জনপ্রতিনিধি গ্রেপ্তার করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। ২০১৪ সালের ২৫ মার্চ পুলিশ ৩৫৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় সর্বমোট ৯৭ জন সাক্ষী হিসেবে দেখানো হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহের স্পেশাল ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের খালাস প্রদান করেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি আকিদুল ইসলাম ও আসামি পক্ষে এডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস মামলাটি পরিচালনা করেন।

আসামের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস জানান, আসামিরা ন্যায় বিচার পেয়েছেন এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। তিনি বলেন সরকার পক্ষ সুনির্দিষ্ট ভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com