| শিরোনাম |
|
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি অনুমোদিত এ্যাডহক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ১৪ পদাধিকার বলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) আহবায়ক। এ কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন সাবেক ফুটবলার মো. সফিকুল ইসলাম চৌধুরী, সাবেক ক্রিকেটার ও সংগঠক আবু সাদাত মো. সায়েম, সাবেক ক্রিকেটার কোচ সৈকত রঞ্জন চৌধুরী, জুডো কারাতে কোচ নির্মল বড়ুয়া মিলন, সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ আলী পাটোয়ারী, ছাত্র প্রতিনিধি হৃদয় চাকমা ও ক্রীড়া সাংবাদিক সৈয়দ হেফাজত-উল-বারী (সবুজ)। পদাধিকার বলে রাঙামাট জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ সদস্য সচিব। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ০৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গত ১৭ বছর পর দলমত-জাতিধর্ম নির্বিশেষে সকল প্রতিকূলতা কাটিয়ে রাঙামাটি পার্বত্য জেলায় ক্রীড়া উন্নয়ন,প্রচার-প্রসার ঘটাবে বলে ক্রীড়ামোদী নাগরিক সমাজের বিশ্বাস। এদিকে দলীয় করণের উর্দ্ধে থেকে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে যুক্ত করে এ্যাডহক কমিটির অনুমোদন দেয়াতে জাতীয় ক্রীড়া পরিষদের মাননীয় চেয়ারম্যানসহ জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা বাসী। |