বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২৩:০১:৫৭ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 31 May, 2025
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আমরা আপনাদের যে সুখবরটা দিতে চাই, বাংলাদেশে মানবতাবিরোধ অপরাধ এবং আয়না ঘরের জন্ম, গুমের সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এতকিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি (শেখ হাসিনা) নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ আমরা দাখিল করতে যাচ্ছি।’

ডিসেম্বরের মধ্যে বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

মুলতবি ছাড়া বিচার চলবে জানিয়ে অনুষ্ঠানে তাজুল ইসলাম আরো বলেন, ‘অভিযোগ দাখিলের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি (অব্যাহতভাবে) চলবে। কোনো অ্যাডজর্নমেন্ট (মুলতবি) ছাড়া প্রতিদিন চলবে। আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি এর (বিচারের) আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেইনটেইন (মান রক্ষা) করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে, সেগুলো যাতে না হয়, সে ব্যপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি।

যাতে করে বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু কোনো রকমের আইনের ব্যত্যয় যাতে নায়, কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায়, দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায়, তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে বিচারের নামে তামাশা করে মানুষকে শাস্তি দিয়েছে, হত্যা করেছে বিচারিকভাবে। তাদের মত বিচার এই সরকার করেনি বা এই বিপ্লবোত্তর পরিবেশে সেই বিচারটা হয়নি। সেটিও আমাদের নিশ্চিত করতে হচ্ছে।’
বিচারের বিষয়ে জাতিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম আরও বলেন, ‘এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে আছি। একটার পর একটা তদন্ত প্রতিবেদন আসতে থাকবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের যে স্ট্রাকচার (কাঠামো), কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ (জড়িত) ছিল, মোটা দাগে সেগুলো আমরা আইডেন্টিফাই (চিহ্নিত) করে ফেলেছি। কাজেই বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে বাঁধা অনেকটাই দুরিভূত হয়েছে।’

এর পরও অনেক বাধা আছে জানিয়ে ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যপারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পারবে। অতীতের অনেক কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার মতো একটা সিগনিফিকেন্ট (উল্লেখযোগ্য) কাজ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাতে পারবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি।

তবে কেউ এটাকে ইন্টারপ্রেট (ব্যাখ্যা) করবেন না এই অর্থে, যে আমরা বিচারের সুনির্দিষ্ট তারিখ বেঁধে দিচ্ছি, অথবা রায়ের তারিখ বেঁধে দিচ্ছি। এগুলো আমরা বলছি না। আমরা আমাদের কাজের যে অগ্রগতি হয়েছে, তার আলোকে আমাদের পরিকল্পনা, আমরা এই সময়ের মধ্যে একটা দৃশ্যমান জিনিস জাতির সামনে উপহার দিতে চাই।’
ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি পালিয়ে দেশ ছাড়েন। এরপর ১৪ আগস্ট সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়। সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছর ১৪ অক্টোবর। ছয়মাস ২৮ দিনে তদন্ত শেষ করে গত ১২ মে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনার দায়সহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আগামী ২৪ জুন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ থাকলেও রবিবার তা দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর।

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনারসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গত ২৫ মে দাখিলের পর আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com