শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৫:০৪:২৪ পিএম
শিরোনাম কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        গলাচিপায় বিদ্যুৎস্পৃর মৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাত্যু        ঝালকাঠিতে অবৈধ দখল উচ্ছেদ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা       
প্রতিদিন সকালে এসব লক্ষণ? হতে পারে ডায়াবেটিস
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 31 May, 2025
প্রতিদিন সকালে এসব লক্ষণ? হতে পারে ডায়াবেটিস

প্রতিদিন সকালে এসব লক্ষণ? হতে পারে ডায়াবেটিস

ঘুম ভাঙতেই গলা শুকিয়ে কাঠ, শরীরে অস্বস্তি, মাথা ব্যথা বা বমি বমি ভাব—এই অভিজ্ঞতা অনেকেরই হয়। বেশির ভাগ ক্ষেত্রে আমরা ভাবি গ্যাস্ট্রিকের সমস্যা, পানি কম খাওয়া বা ঘুমের ঘাটতির কারণে এসব হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এগুলো হতে পারে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ। ডায়াবেটিস অনেক সময় নীরবে শরীরে বাসা বাঁধে—এ কারণে একে বলা হয় ‘নীরব ঘাতক’।

রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করলে কিছু উপসর্গ শরীরে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যদি নিয়মিত কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায়, তা হলে ডায়াবেটিস পরীক্ষা করানো জরুরি। চলুন, জেনে নিই কোন কোন উপসর্গগুলোতে সতর্ক হবেন।

অতিরিক্ত তৃষ্ণা

রাতে ঠিকভাবে পানি খাওয়ার পরও সকালে ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে কাঠ হয়ে যাওয়া এবং গলায় তীব্র জ্বালা ভাব ডায়াবেটিসের অন্যতম সাধারণ উপসর্গ।

যদি পানি খাওয়ার পরও তৃষ্ণা না কমে, তা হলে সাবধান হওয়া দরকার।

ঘুমের পরও ক্লান্তি

রাতে ৭-৮ ঘণ্টা ঘুমিয়েও যদি শরীর সতেজ না লাগে, মাথা ভার ভার লাগে বা সারা দিনই ক্লান্তি ভর করে থাকে, তা হলে এটি হতে পারে রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার ইঙ্গিত।

ঘন ঘন প্রস্রাব

প্রস্রাবের বেগ বারবার আসা, বিশেষ করে রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার অন্যতম কারণ হতে পারে ‘পলিইউরিয়া’। যা ডায়াবেটিসের সাধারণ লক্ষণ। শরীরে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে তা বের করে দিতে চায়।

সূত্র : এই সময়


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com