সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৫৮ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 29 May, 2025
শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৬ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নিহতের বাবা মো. সবুজ বাদী হয়ে মামলার আবেদন করেন। 

ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।  বৃহস্পতিবার বাদীপক্ষের আইনজীবী মকবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা- আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, লে. কর্ণেল (অব.) ফারুক খান, কামরুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, প্রাণ গোপাল দত্ত, খসরু চৌধুরী, এ এম নাঈমুর রহমান দুর্জয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সালমা চৌধুরী, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও অভিনেতা সিদ্দিকুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেলে ৫০০/৭০০ জন আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন করতে থাকেন। এ সময় তাদের ওপর আক্রমণ করা হয় এবং গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন পারভেজ।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com