সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:৫৭ পিএম
শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা       বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'মুক্তিযুদ্ধের চিঠি পাঠ'       মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭      
জুবাইদা রহমানের আপিল শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 22 May, 2025
জুবাইদা রহমানের আপিল শুনানি আজ

জুবাইদা রহমানের আপিল শুনানি আজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের করা আপিলের ওপর আজ শুনানি হবে। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ১৪ মে হাইকোর্ট জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়।

বিচারিক আদালতের ওই মামলায় জুবাইদা রহমানের দেওয়া অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়। পাশাপাশি বিচারিক আদালতের নথি তলব করা হয়।
প্রসঙ্গত, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। দীর্ঘদিন মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত থাকার পর ২০২২ সালে মামলাটি সচলের উদ্যোগ নেয় তখনকার আওয়ামী লীগ সরকার।

শুনানি শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার একটি বিশেষ জজ আদালত এক রায়ে তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ডাদেশ দেয়। আর  জোবাইদাকে তিন বছর কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com