রোববার ৭ জুন ২০২৬ ১৩:০৬:১৭ পিএম
শিরোনাম মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭        রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়       
‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’ রাজপথে লিখলেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’ রাজপথে লিখলেন শিক্ষার্থীরা

‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’ রাজপথে লিখলেন শিক্ষার্থীরা

পুলিশি হামলার বিচারসহ ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল মসজিদ মোড়সংলগ্ন এলাকায় তারা আন্দোলন চালিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে লেখেন, ‘রক্ত লাগলে রক্ত নে, জবিয়ানদের হল দে’। 

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘হল চাই, হল দে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘বৈষম্যবিহীন বাজেট চাই’সহ বিভিন্ন লেখা মুখে, বুকে ও হাতে লিখেছেন জবি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল খান বলেন, “আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছে। কথা একটাই ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’।”

এদিকে পুলিশের হামলার বিচারসহ চার দফা দাবিতে টানা ২৯ ঘণ্টা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে, শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারের আওতায় নিতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com