শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৭:০৪:৫৮ পিএম
শিরোনাম মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬        সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি       
হঠাৎ আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 14 May, 2025
হঠাৎ আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান

হঠাৎ আইপিএলে দল পেলেন মুস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে দল খুঁজে পাননি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবার ভারত-পাকিস্তান দ্বন্দের কারণে মাঝ পথে স্থগিত হওয়া আইপিএল-এর বাকি আসর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ডাক পেয়েছেন এই বাংলাদেশি পেসার। 

সামাজিক মাধ্যমে আইপিএল ফ্রেঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিচ্ছে তারা। এর আগেও দলটির হয়ে খেলে এসেছেন মুস্তাফিজ।

এদিকে, আইপিএল-এর ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মুস্তাফিজকে দলে ভেড়াতে ৬ কোটি রুপি খরচ করছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। 

সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাকি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্কও ভারত ছাড়েন। বাকি মৌসুমের জন্য আর ভারতে ফিরছেন না এই ব্যাটার।

তার পরিবর্তেই আইপিএলের বাকি অংশের জন্য মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com