রোববার ৭ জুন ২০২৬ ১৩:০৬:৩০ পিএম
শিরোনাম মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭        রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়       
সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 14 May, 2025
সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই 'এ'-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিলো বাংলাদেশ। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছিলো মালদ্বীপ-ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় গ্রুপ পর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ চারে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা। 

ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপ ২-২ গোলে ড্র করে ভুটানের বিপক্ষে।
 
নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ দলও। তবে পরের ম্যাচেই ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় গোলাম রব্বানী ছোটনের দল। 

এতে বাংলাদেশকে টপকে যেতে অন্তত ৪ গোলে জয় পেতে হবে এমন সমীকরণ দাঁড়ায়  মালদ্বীপের সামনে। তবে ম্যাচ ড্র হওয়ায় ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় মালদ্বীপ।

'এ' গ্রুপের তলানিতে থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে ভুটান। 
এদিকে, 'বি'-গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এতে টানা ২ জয়ে শীর্ষস্থানে থেকে সেমি ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে নেপাল।

প্রথম সেমিফাইনালে আগামী শুক্রবার (১৬ মে) বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। এরপর দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত ও মালদ্বীপ। 

এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে সেমিফাইনাল জিতে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে সে সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় লাল-সবুজের বাংলাদেশ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com