সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৫৫ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই, এটি ‘ইন্ডিয়ান রেটরিক’
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 13 May, 2025
বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই, এটি ‘ইন্ডিয়ান রেটরিক’

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই, এটি ‘ইন্ডিয়ান রেটরিক’

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ নামে কিছু নেই বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, এ ধরনের তকমা বা অলঙ্করণ ভারতীয় বয়ানেরই অংশ। ভিন্নমতাবলম্বীদের ‘পাকিস্তানপন্থী’ তকমা দেওয়া আসলে এদেশে ভারতীয় বয়ানকে পুনরুজ্জীবিত করারই নামান্তর। এ ধরনের ‘রেটরিকের’ ব্যবহার জুলাই ঐক্যে বিভেদ সৃষ্টি করে ভারতীয় আধিপত্যবাদকে সুযোগ করে দিতে পারে বলেও সতর্ক করেছে দলটি।

মঙ্গলবার সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় গণমাধ্যম হরহামেশা বাংলাদেশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র-জনতাকে ‘পাকিস্তানপন্থী’ বলে ফ্রেমিং (কাঠামোবদ্ধ) করে। এই মুহূর্তে ভিন্নমতাবলম্বীদের ‘পাকিস্তানপন্থী’ ট্যাগ দেওয়ার মানে ইন্ডিয়ান ন্যারেটিভ (ভারতীয় আখ্যান) এদেশে পুনরুজ্জীবিত করা। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে এ ধরনের ইন্ডিয়ান রেটোরিক (অলঙ্করণ) ঢালাও ব্যবহার করে প্রতিপক্ষকে দমন ও হত্যা করতে আমরা দেখেছি।

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশে আবারও সেই আত্মঘাতী পশ্চাদমুখী রাজনৈতিক সংস্কৃতিতে আমরা ফিরতে চাই না।’
সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এখন যেকোনো ইন্ডিয়ান রেটোরিকের চর্চা জুলাই ঐক্যে নতুন বিভেদ উসকে দিয়ে ইন্ডিয়ান আধিপত্যবাদকে সুযোগ করে দিতে পারে।’ 

বিবৃতিতে আরো বলা হয়, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে এদেশের আলেম-ওলামা ও মুসলমান সবসময়ই জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঞ্চিত মুসলমানের রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার রক্ষার্থে সাতচল্লিশ ঘটেছিল।

এরপর পাক সামরিক জান্তার জুলুম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একাত্তরের জনযুদ্ধ সংঘটিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়। সেই ধারাবাহিকতায় চব্বিশের গণঅভ্যুত্থানে এদেশে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটে।
সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ নিয়ে ভারতের মুসলিমবিদ্বেষী বয়ান মোকাবেলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ- প্রতিটি আমাদের সংগ্রামী ইতিহাস ও জাতীয় আত্মপরিচয় নির্মাণের অনিবার্য ভিত্তি। এর প্রতিটি নিয়েই ইন্ডিয়ার মুসলিমবিদ্বেষী ন্যারেটিভ হাজির রয়েছে, যা আমাদের মোকাবেলা করতে হবে। কোনোটিকে অস্বীকার নয়, বরং ঐক্যবদ্ধভাবে আমাদের ইতিহাস ও রাষ্ট্র পুনর্র্নিমাণে প্রতিটিকে ধারণ করতে হবে।’
ফ্যাসিবাদী আমলে ইন্ডিয়ান রেটোরিক ও ন্যারেটিভ ব্যবহার করে এদেশের শীর্ষ ইসলামপন্থীদের ওপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এর পুনরাবৃত্তি আর কখনো হতে দেওয়া যাবে না। এদেশে পাকিস্তানপন্থা বলে কিছু আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশপন্থি শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ প্রশ্নে একতাবদ্ধ থাকার আহ্বান জানাই।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com