সোমবার ২০ এপ্রিল ২০২৬ ০০:০৪:০৯ এএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 13 May, 2025
আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’

আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’

আগামী ১৬ মে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’।

সহিংসতা, চাঁদাবাজি ও দলীয় আধিপত্য বিস্তারকারী দেশের গতানুগতিক যুব সংগঠনের বিকল্প হিসেবে এ যুব উইং আবির্ভূত হবে বলে জানান এনসিপির নেতারা।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় যুবশক্তি গতানুগতিক যুব রাজনৈতিক শাখার বিকল্প হিসেবে আবির্ভূত হবে, যা বেকারত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবেশাধিকার ও নীতি-নির্ধারণের স্থান থেকে বঞ্চিত তরুণদের প্রকৃত সমস্যাগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ শক্তি হিসেবে কাজ করবে।’

শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে বড় কর্মসূচির মধ্য দিয়ে দেশের মানুষের সামনে ‘জাতীয় যুবশক্তি’ হাজির হবে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির যুগ্ম সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে এই যুব শাখা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নাসীরুদ্দীন বলেন, ‘জাতীয় যুবশক্তি বাংলাদেশ পুনর্গঠনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা পুরনো রাজনৈতিক খেলা নয়, তরুণদের সমস্যা ও সম্ভাবনার ওপর মনোযোগ দেব।’

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের পতনে প্রাক্তন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, “যেভাবে ছাত্রশক্তি বাংলাদেশের কর্তৃত্ববাদী ব্যবস্থাকে অপসারণ করে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সেভাবে ‘জাতীয় যুবশক্তি’ বাংলাদেশ পুনর্গঠনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”
তরুণদের মধ্যে ব্যাপক হতাশার কথা উল্লেখ করে আয়োজকরা বলেন, ‘তরুণরা অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’

নাসীরুদ্দীন বলেন, ‘আমাদের তরুণদের অর্থনীতি, ঋণব্যবস্থা বা নীতিনির্ধারণী ফোরামে প্রবেশাধিকার নেই। এই আন্দোলনের লক্ষ্য হলো, তা পরিবর্তন করা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের হাত ধরেই নির্ধারিত হবে।’
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, ‘আমরা বাংলাদেশের যুবসমাজকে সংগঠিত করতে এবং তাদের প্রকৃত সমস্যা ও সম্ভাবনার ওপর কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এই শাখার কমিটি ইতিমধ্যেই খসড়া করা হয়েছে এবং কমিটি গঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জাহেদুল ইসলাম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com