শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৫:০৪:২৩ পিএম
শিরোনাম নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        গলাচিপায় বিদ্যুৎস্পৃর মৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাত্যু       
২ নেতাকে বহিষ্কার করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 13 May, 2025
২ নেতাকে বহিষ্কার করল বিএনপি

২ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির ৩ নং সহসভাপতি মাসুদ করিম মোল্লা এবং পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
 
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪ নং ওয়ার্ড বিএনপির ৩ নং সহসভাপতি মাসুদ করিম মোল্লাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com