| শিরোনাম |
|
নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের নির্দেশনা ১২ মে সোমবার সকাল ৯টায় নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন। পোস্টে তিনি লিখেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে জামায়াত আমির লিখেন, সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়। এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ— সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে।কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি, সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন। حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ (হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল, নি‘মাল মাওলা ওয়া নি‘মান নাসির)। |