শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:২৪ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
আজ ‘নো ডায়েট ডে’
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 6 May, 2025
আজ ‘নো ডায়েট ডে’

আজ ‘নো ডায়েট ডে’

নিজেকে ফিট রাখা ও নানা কারণে অনেকে ডায়েট করছেন। বর্তমানে এটা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। যে কেউ যেকোনো সময় থেকে ডায়েট করতে পারেন। তবে আজ চাইলে ডায়েট না করে ইচ্ছে মতো খাবার খেতে পারেন।

কারণ আজ ‘নো ডায়েট ডে’।

১৯৯২ সালে মেরি ইভান্স নামের একজন ‘নো ডায়েট ডে’র প্রচলন করেন। মেরি ইভান্স অ্যানোরেক্সিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর ডায়েট ব্রেকার্স নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর তিনি ‘নো ডায়েট ডে’ প্রচলন করেন।

দিবসটি সবার মনোযোগ আকর্ষণ করেছিল। ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো- নিজের শরীরের প্রশংসা করা। একইসঙ্গে আপনি যেমনই আছেন তাতেই সুন্দর, নিজের মধ্যে এই বিশ্বাস ধরে রাখা। এছাড়া, আপনি হয়তো ওজন কমানো প্রচেষ্টা হিসেবে দীর্ঘদিন ডায়েট করছেন।

তাই চাইলে আজকের জন্য ডায়েটকে ছুটি দিতে পারেন এবং পছন্দের খাবার খেতে পারেন। নো ডায়েট ডে প্রচলনের বেশি কিছু উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটি হলো কোনো ব্যক্তি যা খেতে ভালোবাসেন তাই খাওয়া! ক্যালোরি বা এ জাতীয় কিছু নিয়ে চিন্তা না করে পছন্দের খাবার খাওয়া। কখনোই ওজনের নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে নিজেকে বিচার না করা। বরং এই চিন্তা থেকে বের হয়ে নিজেকে পুরোপুরি উন্মুক্ত ভাবা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com