শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:১৮ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার পেতে পারেন
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 30 April, 2025
প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার পেতে পারেন

প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার পেতে পারেন

উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক পেতে আমরা নানা খাবার খেয়ে থাকি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় নির্দিষ্ট কিছু সবজি রাখলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে ও দূর হয় কালচে দাগ। এমনই একটি উপকারী সবজি হলো ব্রকলি। সবুজ ফুলকপির মতো দেখতে এই সবজিটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। 

ব্রকলি খেলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনই উপকার মেলে ত্বকেও। তবে কাঁচা ব্রকলি খাওয়া এড়ানো উচিত। এটি সালাদে যুক্ত করে কিংবা হালকা ভেজে খাওয়া যেতে পারে। চলুন, জেনে নিই ত্বকের যত্নে ব্রকলির ভূমিকা:

অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ: ব্রকলিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।বলিরেখা প্রতিরোধেও এটি কার্যকর।

উজ্জ্বলতা বাড়ায়: ভিটামিন সি-এর উপস্থিতি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে রাখে টানটান ও উজ্জ্বল।

ত্বক থাকে হাইড্রেটেড: এতে থাকা ভিটামিন ই ও ভিটামিন কে ত্বককে আর্দ্র ও কোমল রাখে, কমায় রুক্ষতা ও শুষ্কভাব।

ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে: ভিটামিন এ ও জিঙ্ক সেবাম প্রোডাকশন নিয়ন্ত্রণে রাখে, ফলে তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা কমে।

রোদে পোড়া ভাব দূর করে: সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করতে সাহায্য করে ব্রকলি। কমায় রোদে পোড়া সমস্যা।

ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে: প্রাকৃতিক ক্লেনজারের মতো কাজ করে ব্রকলি। নিয়মিত খেলে শরীরের টক্সিন দূর হয়, ফলে ত্বকে ব্রণ হওয়ার আশঙ্কা কমে।

তাই প্রতিদিনের খাদ্যতালিকায় অল্প পরিমাণে ব্রকলি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

শরীরের সঙ্গে ত্বকেরও হবে সমান যত্ন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com