সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:১২ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
ওমানে সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন দুর্ঘটনায় হতাহত প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 27 April, 2025
ওমানে সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন দুর্ঘটনায় হতাহত প্রবাসীরা

ওমানে সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন দুর্ঘটনায় হতাহত প্রবাসীরা

ওমানে দুর্ঘটনায় হতাহত প্রবাসীদের পরিবারগুলো সাড়ে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ পেয়েছেন। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায় করা সম্ভব হয়েছে। এর মধ্যে রংপুরের নীলফামারী জেলার প্রবাসী রাফি ইসলাম পেয়েছেন ৭০ হাজার ওমানি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।

গত ২৩ এপ্রিল মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে রাফি ইসলামসহ অন্য প্রবাসীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আলম।

এসময় দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে,  ২০২২ সালে মাস্কাটের কয়াদিকবির এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে গালফার কোম্পানির একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফি ইসলাম। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ওমানে চিকিৎসা গ্রহণ করেন এবং বর্তমানে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। রাফি ইসলামের আত্মীয়রা দীর্ঘদিন ধরে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন ছিলেন।

দূতাবাসের আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এ ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আলম প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দুর্ঘটনা বা আইনি জটিলতায় স্থানীয় দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com