শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:২৪ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
পোপের মৃত্যুতে ইতালির শীর্ষ লিগের ম্যাচ স্থগিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 21 April, 2025
পোপের মৃত্যুতে ইতালির শীর্ষ লিগের ম্যাচ স্থগিত

পোপের মৃত্যুতে ইতালির শীর্ষ লিগের ম্যাচ স্থগিত

ক্যাথেলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস আজ মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বিশ্বে। ফ্রান্সিসের মৃত্যুর প্রতি শ্রদ্ধা রাখতেই তাই আজ ইতালির শীর্ষ লিগ সিরি আর সব ম্যাচ বাতিল করা হয়েছে।

আজ চারটি ম্যাচ হওয়ার কথা ছিল।

ম্যাচগুলো হচ্ছে- তুরিনো-উদিনেস, কালিয়ারি-ফিওরেন্টিনা, জেনোয়া-লাৎসিও ও পার্মা-জুভেন্টাস। সব ম্যাচ বাতিল করে দিয়ে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শিডিউল জানিয়ে দেওয়া হবে।
 
সিরি আ লিগ কর্তৃপক্ষ ম্যাচ বাতিল করলেও অন্যান্য খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির অলিম্পিক কমিটি। তবে ইভেন্ট শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করার অনুরোধ করা হয়েছে।

ফ্রান্সিসের মৃত্যুতে অনেক ক্লাবই শোক প্রকাশ করেছে। তেমনি রোমা তাদের বিবৃতিতে লিখেছে, ‘তার মৃত্যু আমাদের শহর ও পুরো পৃথিবীতে শোকে ডুবিয়েছে। তার বিশ্বাস, নম্রতা, সাহস এবং ডেডিকেশন লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছে। আমাদের সময়ে নৈতিক রেফারেন্স ছিলেন তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com