শনিবার ১৬ মে ২০২৬ ১৫:০৫:৪৬ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযান
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
Published : Monday, 21 April, 2025
পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযান

পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযান

'নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ  জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের 'নাশকতা বিরোধী' বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন।

এছাড়াও ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান  বলেন, 'চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে  বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।'


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com