রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:৩২ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ. লীগ : রাশেদ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 20 April, 2025
খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ. লীগ : রাশেদ

খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ. লীগ : রাশেদ

দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলে উপস্থিতি তত বাড়ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আজ রবিবার এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। এ সময় তিনি সবাইকে ঐক্যের আহ্বান জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘খুলনায় আজকে সকাল ৭টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না।

আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে, তখন সব পিষ্ট হয়ে যাবেন।’
সবশেষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট।
আজ রবিবার সকালে খুলনা শহরতলির জিরোপয়েন্ট এলাকা থেকে এ ঝটিকা মিছিল বের হয়। এর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়। এত দ্রুত মিছিলটি শেষ হয়েছে যে মিছিলকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

৫ আগস্টের পতনের পর থেকে খুলনায় আওয়ামী লীগের এটিই প্রথম মিছিল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com