| শিরোনাম |
|
ইস্টার যুদ্ধবিরতি ঘোষণার পরেও রাশিয়ার হামলা চলছে : জেলেনস্কি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ইস্টার যুদ্ধবিরতি ঘোষণার পরেও রাশিয়ার হামলা চলছে : জেলেনস্কি মস্কোয় শনিবার রুশ সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের সাথে বৈঠক করেন পুতিন। এ সময় টেলিভিশনে সম্প্রচার করা এক বক্তব্যে ৩০ ঘণ্টার অপ্রত্যাশিত যুদ্ধবিরতির ঘোষণা করেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধবিরতির আওতায় স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দেন পুতিন। তবে এ সময় ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। এ সময় পুতিন বলেন, তিনি আশা করেন রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে ইউক্রেন এবং যুদ্ধবিরতি চলাকালীন কিয়েভের পদক্ষেপ শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের প্রস্তুতির প্রমাণ দেবে। তিনি আরো বলেন, এই যুদ্ধবিরতি মানবিক বিবেচনার উপর ভিত্তি করে কার্যকর করা হয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট গেরাসিমভকে ইউক্রেনের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘন প্রতিহত করার জন্য সৈন্য প্রস্তুত রাখার নির্দেশও দেন। এদিকে শনিবারের ঘোষণাকে জেলেনস্কি ‘মানুষের জীবন নিয়ে খেলার জন্য পুতিনের আরেকটি প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বিমান হামলার সতর্কতা ইউক্রেনজুড়ে ছড়িয়ে পড়ছে। আমাদের আকাশে শাহেদ ড্রোনগুলোর উপস্থিতি ইস্টার ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব প্রকাশ করছে।’ ইউক্রেনীয় নেতা পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘যদি রাশিয়া এখন হঠাৎ করে পূর্ণ ও নিঃশর্ত নীরবতার কাঠামোয় যেতে প্রস্তুত হয় তবে ইউক্রেনও যুদ্ধবিরতি মেনে চলবে। এ সময় তিনি যুদ্ধবিরতি বাড়ানোরও পরামর্শ দেন। |