শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:২৪ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 19 April, 2025
জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়

জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়

জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। 

তিনি বলেন, আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। কিছু মানুষ আমাদেরকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা ভুলভাবে তুলে ধরছেন। তাদের কথা হলো- আমরা সুবিধাবাদী, সুবিধাভোগী। কিন্তু আমরা বলতে চাই জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সব সময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে। আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে।

আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, এমপি হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। জনগণের জন্য আমরা মাঠে থাকবো। আমরা লোভ লালসার রাজনীতি করি না। আমরা ব্যবসার রাজনীতি করি না। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, সংসদে দাঁড়িয়ে কোটা আন্দোলনের সমর্থন করেছিলাম। সরকারকে বলেছিলাম মেনে নেন। আমরা আন্দোলনকারীদের পক্ষে ছিলাম।

সরকার নিজেরাই দল ঘোষণা করছেন মন্তব্য করে জিএম কাদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা এখন অশুভ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশ চলে যেতে পারে। এসব সমস্যার সমাধানের প্রথম ধাপ হলো নির্বাচন। আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বরের আগে বা পরে হলেও আপত্তি নেই। সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com