মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০১:১২:২৮ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
নতুন ক্যাম্পাস ও আবাসন বিষয়ে আবারো আশ্বাস প্রশাসনের, শিক্ষার্থীরা হতাশ
জবি প্রতিনিধি:
Published : Wednesday, 16 April, 2025
নতুন ক্যাম্পাস ও আবাসন বিষয়ে আবারো আশ্বাস প্রশাসনের, শিক্ষার্থীরা হতাশ

নতুন ক্যাম্পাস ও আবাসন বিষয়ে আবারো আশ্বাস প্রশাসনের, শিক্ষার্থীরা হতাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম এর সাথে অনুষ্ঠিত এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের চলমান নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে শিক্ষার্থীরা।
১৬ এপ্রিল, বুধবার উপাচার্যের কনফারেন্স কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়।
দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এখনও সেগুলোর বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশিত হয় বৈঠকে। বৈঠকে যেসব বিষয় উঠে আসে সেগুলো হলো:

১. দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী হল নির্মাণ:
দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী হল নির্মাণে আপাতত কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের আরডিপি (জবারংবফ উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ চৎড়ঢ়ড়ংধষ) আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহে অনুমোদনের সম্ভাবনা রয়েছে। অনুমোদন পেলে সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ বৈঠকের মাধ্যমে কাজ শুরুর ঘোষণা দেওয়া হবে।

২. আবাসন ভাতা:
আবাসন ভাতা বিষয়টি পূর্ববর্তী রিভাইসড বাজেটে প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রক্রিয়া চলমান।

৩. জকসু নির্বাচন:
জকসু নির্বাচনের জন্য প্রণীত খসড়া নিয়মাবলীর বাংলা অনুবাদ এখনো সম্পূর্ণ হয়নি। খসড়াটি প্রস্তুত হওয়ার পর তা শিক্ষা মন্ত্রণালয় অথবা ইউজিসির অনুমোদনের জন্য পাঠানো হবে। তারপর বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

৪. সমাবর্তন আয়োজন:
পরবর্তী একাডেমিক কাউন্সিলের বৈঠকে সমাবর্তন নিয়ে আলোচনা হবে। সম্ভাব্য সময় হিসেবে চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারি ধরা হয়েছে।

৫. আহত শিক্ষার্থীদের ফি মওকুফ:
আহত শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে ফি মওকুফের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

তবে এসব আশ্বাস নতুন নয়। বছরের পর বছর ধরে শিক্ষার্থীরা একই ধরনের প্রতিশ্রুতি শুনে অভ্যস্ত। বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের অনেকে বিষয়টিকে “প্রশাসনের আশ্বাসের নাটক” বলেই উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। ছাত্রদের একাংশ বলছেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে প্রতিবারই আলোচনার চেয়ে আশ্বাসই বেশি শোনা যায়, কিন্তু বাস্তবে কিছুই চোখে পড়ে না।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com