রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:৩৩ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
রাজধানীর মিরপুরে এলোপাতাড়ি গুলিতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 16 April, 2025

রাজধানীর মিরপুরে এলোপাতাড়ি গুলিতে যুবক আহত

রাজধানীর মিরপুরে এলোপাতাড়ি গুলিতে যুবক আহত

রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন ঈদগাহ মাঠ এলাকায় দুষ্কৃতিকারীর এলোপাতাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ীর কর্মী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। আহত সাজ্জাদের বাড়ি মিরপুর এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

আহতের বন্ধু শান্ত জানান, ঘটনার সময় সাজ্জাদসহ তারা তিন বন্ধু মিরপুর এক নম্বর সেকশনের ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন। সেখানেই মিরাজ নামের এক ব্যক্তির যুবদলের একটি কার্যালয় রয়েছে।

তিনি আরও বলেন, ওই কার্যালয়ের সামনে হঠাৎ গন্ডগোল শুরু হয়। এক অজ্ঞাত ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আমরা দৌড়ে পালানোর চেষ্টা করি। ওই সময় সাজ্জাদের পিঠে একটি গুলি লাগে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত সাজ্জাদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি শাহআলী থানাকে জানানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com