বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:৩২ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 13 April, 2025

কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন

কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন

পুষ্পাসিনেমার আইটেম গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। রাজ ও ডিকের সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২তাঁর সেই জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। একের পর এক সিনেমা আর বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব আসতে থাকে অভিনেত্রীর কাছে। তবে বেশির ভাগ প্রস্তাবই তিনি পত্রপাঠ না করে দেন। ফুডফারমারকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানান, তিনি গত বছর ১৫টি বিজ্ঞাপনী চুক্তি করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সামান্থা জানান, তিনি এমন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চান, যা সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব রাখতে পারবে।

এ ছাড়া তিনি চুক্তি করার আগে পণ্য সম্পর্কে বিশদ জানতে চান। এসব বিষয় না মেলায় গত বছর তিনি ১৫টি বিজ্ঞাপনী চুক্তি বাতিল করেছেন। এ জন্য তাঁর কোটি কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া হয়েছে।

সামান্থার ভাষ্যে, ‘আমার বয়স যখন বিশের কোটায় তখন অভিনয় জগতে আসি, তখন কতগুলো প্রকল্পে কাজ করেছেন সেটা দিয়ে আপনার সাফল্য বিচার করা হতো। যত বেশি ব্র্যান্ডের সঙ্গে আপনার চুক্তি থাকবে, তত বেশি মূল্যায়ন করা হতো। আমি খুবই খুশি, বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান আমাকে তাঁদের শুভেচ্ছাদূত করতে চায়। তবে আমি নিজের পছন্দের ব্যাপারে বরাবরই খুঁতখুঁতে। এমন কিছু করতে পারি না যা আমার তরুণ অনুসারীদের ওপর প্রভাব ফেলে।

সামান্থাকে পর্দায় সবশেষ দেখা গেছে রাজ ও ডিকের সিরিজ সিটাডেল: হানি বানিতে। একই পরিচালকের পরের সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ৩’-এও সামান্থা অভিনয় করছেন এমন গুঞ্জন চাউর হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com