রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:০৫ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
ফিলিস্তিনিদের পাশে আছি - ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 13 April, 2025

ফিলিস্তিনিদের পাশে আছি - ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়

ফিলিস্তিনিদের পাশে আছি - ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়

থামছেই না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা। মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে অসংখ্য নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে নেমেছে ইসরায়েলি বাহিনী; রেহাই পাচ্ছে না নারী, শিশু থেকে শুরু করে চিকিৎসক, সাংবাদিক উদ্ধারকর্মীরাও। এরই মধ্যে গত ২০ দিনেই ৫০০ শিশু হত্যা করেছে ইসরায়েল।

এমন অবস্থায় গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে মানুষের। সঙ্গে বিশ্বব্যাপী চলছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ। গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে ডাকা হয়েছে বিশ্বব্যাপী ধর্মঘট। বাংলাদেশের রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পক্ষে নেমেছে সাধারণ মানুষ।

এছাড়াও সামাজিক মাধ্যমেও ইসরায়েলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করছেন সকলে। তবে শুধু সাধারণ মানুষেরই নয়, তারকাঅঙ্গনেও পৌঁছেছে ফিলিস্তিনের এই বিষাদ। তাই তো গাজাবাসীদের জন্য সংহতি প্রকাশ করলে ঢাকাই মেগাস্টার শাকিব খান। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের (ফিলিস্তিনি) পাশে আছি - ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।

শাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন তিনি। রোববার ফেসবুকে তিনি লেখেন, ‘দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।

এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রোববার বিকেলে নিজের ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো?



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com