বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:৫৫ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
মেসি থাকলে আরও দুই-তিন গোল হতো: আলভারেজ
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 27 March, 2025
মেসি থাকলে আরও দুই-তিন গোল হতো: আলভারেজ

মেসি থাকলে আরও দুই-তিন গোল হতো: আলভারেজ

ম্যাচের শুরুতে জালটা চিনিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। সেই চেনা পথে পরে আরও তিনবার ব্রাজিলের জালে বল জড়ায় আর্জেন্টিনা। তবে আলভারেজের বিশ্বাস, এদিন লিওনেল মেসি থাকলে গোল হতে পারত আরও দুই-তিনটি।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্র্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান হতে পারত আরও বড়।

চোটের কারণে উরুগুয়ের পর ব্রাজিলের বিপক্ষেও দলে ছিলেন না মেসি। তাকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মাস্টারক্লাস মেলে ধরে আর্জেন্টিনা। গোটা ম্যাচে আর্জেন্টিনার আগ্রাস, ধ্রুপদি ও উজ্জীবিত ফুটবলের সামনে ব্রাজিলকে বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি। কখনও কখনও ব্রাজিলকে স্রেফ পাড়ার দল বানিয়ে ছেড়েছে লিওনেল স্কালোনির দল।

মেসি থাকলে আরও কয়টা গোল হতে পারত? ম্যাচ শেষে এর সরাসরি উত্তর দিয়েছেন আলভারেজ, æমেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।”

মিডফিল্ডার রদ্রিগো দে পল সুর মিলিয়েছেন একই তালে, æআমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।”

লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com