| শিরোনাম |
|
নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি পলিন, সম্পাদক নাফিস
নিজস্ব প্রতিবেদক :
|
![]() নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি পলিন, সম্পাদক নাফিস সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) এ কমিটির অনুমোদন দেন। সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি সাবিহা জাকির, সহ-সভাপতি মোস্তাফিদ আল অবিব, তমাল কান্তি রয়, সুমিত চৌধুরী, ফেরদৌস নাভিদ, কাইফ ইনতিসার তাপরিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজিদ উৎস, মো. মাহির শাহরীয়ার দিপ্ত, আলভি আহমেদ ভূঁইয়া, মো. রাকিবুল ইসলাম (তুর্য্য), সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আঞ্জুম খান এবং প্রচার সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) মো. ফাইজুল আজিম। |