সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১২:৫৫ পিএম
শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা       বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'মুক্তিযুদ্ধের চিঠি পাঠ'       মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭      
সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল 
 সাংবাদিক ও মাদরাসার ইয়াতিম শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) উপজেলার নাথেরপেটুয়া জামিয়া ইসলামীয়া শামছুল উলুম মাদরাসার মাঠে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলনের সঞ্চালনায় ইফতার পূর্ব বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী মাসউদ আলম, সাংবাদিক মোঃ ফিরোজ আলমসহ ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন দৈনিক জনতার প্রতিনিধি মুরশিদুর রহমান সোহেল, কুমিল্লার কন্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক আজকের জীবন ও শিরোনাম প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক আমার সংবাদ সাইফুল ইসলাম শিমুল, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক আজকের জীবনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি মাসুদ আলম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি কুদরত উল্লাহ, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি এইচ.এম খবির দুলাল, আমাদের অধিকারের প্রতিনিধি মাওলানা মাহবুবুল আলম, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মোঃ সাকিব, দৈনিক আনন্দবাজারের প্রতিনিধি এস.এম. শাহাদাত হোসাইন, জয়টিভির প্রতিনিধি সৌরভ হোসেন, সাপ্তাহিক দূর্নীতির সন্ধানের প্রতিনিধি আবুল কালাম, সাপ্তাহিক আলোর দিশারীর প্রতিনিধি মোঃ মমিন উল্যাহসহ শতাধিক মাদরাসা শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল 
বক্তারা বলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি আমরা ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্য্যক্রম পরিচালনা করে আসছি। তবে এবারের ইফতার মাহফিল ছিল ব্যতিক্রমী, যেখানে ইফতার অংশগ্রহণ করেছে শতাধিক এতিম ও গবীর মাদরাসা ছাত্র। আগামীদিনে যেকোন ভালো কাজে মনোহরগঞ্জ প্রেসক্লাব সাধারণ মানুষের পাশে থাকবেও আশাবাদ প্রকাশ করেন তারা। মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক তার বক্তব্যে বলেন -সাংবাদিকগণ হলেন সমাজের দর্পণ। একজন প্রকৃত সাংবাদিক কখনো কোন ব্যক্তি বা দলের হয়ে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারেন না। তাই মনোহরগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের কে আমি নিরপেক্ষ সংবাদ পরিবেশনে স্বচেষ্ট হওয়ার অনুরোধ করছি।এছাড়াও তিনি ইফতার মাহফিল আয়োজনে সহযোগিতা করায় মাদরাসা কতৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।পরে মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদের অসুস্থ স্ত্রী, সন্তানের জন্য এবং দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মুনাযাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মুফতী নজরুল ইসলাম। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com