শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৫৪ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ম্যাচ জেতানো ইনিংসের পথে কোহলির অনন্য কীর্তি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
ম্যাচ জেতানো ইনিংসের পথে কোহলির অনন্য কীর্তি

ম্যাচ জেতানো ইনিংসের পথে কোহলির অনন্য কীর্তি

আইপিএলের নতুন আসর জয় দিয়ে শুরু করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।ফিল সল্টের পাশাপাশি ওপেনিংয়ে নামা বিরাট কোহলির ঝড়ো অর্ধশতকে কলকাতার দেওয়া ১৭৪ রানের টার্গেট অনায়াসে ভাঙে বেঙ্গালুরু।৭ উইকেটের জয়ের পথে ৫৯ রান করেছেন বিরাট কোহলি। এতেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা।

এই ইনিংস খেলার পথে ৩৮ রান করার পরই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক হাজার রানের কীর্তি গড়েন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে এক হাজারের বেশি রান করলেন কোহলি। এর আগে দিল্লী ক্যাপিটালস(১০৫৭ রান), চেন্নাই সুপার কিংসের (১০৫৩ রান) ও পাঞ্জাব কিংসের (১০৩০ রান) বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন কোহলি।

নিজের ক্যারিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচটা কোহলি রাঙিয়েছেন নিজের মতো করেই। আইপিএলে ভিন্ন তিন দলের বিপক্ষে এক হাজার রান করার কীর্তি নেই কোন ব্যাটারের। দুই দলের বিপক্ষে আছে ডেভিড ওয়ার্নার (কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস) ও রোহিত শর্মার (কলকাতা নাইট রাইডার্স ও দিল্লী ক্যাপিটালস)। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাজার রান আছে শিখর ধাওয়ানের।

আইপিএলের প্রথম মৌসুম থেকেই আরসিবির হয়ে খেলছেন বিরাট কোহলি। এরইমাঝে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ৮ হাজার রান করেছেন এই তারকা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com