শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:১৩ পিএম
শিরোনাম সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী       
ব্যাট দিয়ে উইকেট ভেঙেও কেন নট আউট ছিলেন নারাইন?
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
ব্যাট দিয়ে উইকেট ভেঙেও কেন নট আউট ছিলেন নারাইন?

ব্যাট দিয়ে উইকেট ভেঙেও কেন নট আউট ছিলেন নারাইন?

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ঘটে গেছে অদ্ভূত এক ঘটনা। অসাবধানতাবশত ব্যাট দিয়ে স্টাম্প ভাঙতে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইনকে। হিট আউটের জন্য মৃদু আবেদনও করেছিল প্রতিপক্ষ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরিসিবি) ফিল্ডাররা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়াররা। 

শনিবার রাতে নিজেদের মাঠ ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল কলকাতা। ইনিংসের তখন অষ্টম ওভার চলছে। কলকাতার ওপেনার সুনীল নারাইন ১৬ বলে ১৮ রানে ব্যাট করছিলেন। বেঙ্গালুরুর পেসার রাসিখ সালাম চতুর্থ বলটা করেছিলেন শট লেংথের এবং অফ স্টাম্পের খানিকটা বাইরে। নারাইন তা খেলার চেষ্টা করেননি। বল চলে যায় উইকেটকিপার জিতেশ শর্মার গ্লাভসে। উচ্চতার কারণে বলটি নারাইনের নাগালের বাইরে দিয়ে চলে গেছে মনে হওয়ায় লেগ আম্পায়ার সেটিকে ওয়াইড দেন।

ঠিক সেই সময় নারাইনের ব্যাট স্টাম্পে লেগে একটি বেল পড়ে যায়। স্টাম্প ও বেলের জিং লাইটও জ্বলে ওঠে। বেঙ্গালুরুর বেশির ভাগ ফিল্ডারের তা দৃষ্টিগোচর হয়নি। কিন্তু টিম ডেভিড ও বিরাট কোহলি ব্যাপারটি টের পেয়ে হিট আউটের জন্য মৃদু আবেদন করেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তখনই প্রশ্ন ওঠে—ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বেল ফেলার পরও নারাইনকে কেন হিট আউট দেওয়া হলো না? এই প্রশ্নের উত্তর আছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৩৫.১.১.২ থেকে ৩৫.১.১.৪ ধারায়।

আইনের এই ধারাগুলোতে বলা হয়েছে, একজন ব্যাটসম্যান তখনই হিট আউট হবেন, যখন তিনি প্রথম রান নেওয়ার জন্য দৌড় শুরু করতে গিয়ে উইকেট ভাঙবেন অথবা বল ছেড়ে দেওয়ার পর তৎক্ষণাৎ উইকেট ভাঙবেন অথবা বলকে স্টাম্পে লাগা থেকে বাঁচাতে গিয়ে উইকেট ভাঙবেন।

কিন্তু নারাইন ওপরে উল্লিখিত তিনটি ধারার কোনোটিই ভঙ্গ করেননি। আর বল ততক্ষণে উইকেটকিপারের হাতে চলে যাওয়ায় ডেড হয়ে গিয়েছিল (ওই বল আর খেলার মধ্যে ছিল না)। এ কারণেই তাকে হিট আউট দেওয়া হয়নি।

নারাইন পরে আউট হন রাসিখ সালামের বলেই ২৬ বলে ৪৪ রান করে। মানে, ওই ঘটনার পর ১০ বলে আরও ২৬ রান করেন তিনি। কিন্তু তাঁর ইনিংসটা কলকাতার কাজে আসেনি। ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার ও লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরু ম্যাচটা জিতে নিয়েছে ৭ উইকেট আর ২২ বল হাতে রেখে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com