শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:৫২ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৭
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 23 March, 2025
যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৭

যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৭

যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার (২২ মার্চ) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত সাতজন নিহত হন। নভেম্বরের যুদ্ধবিরতির পর লেবাননে এটিই সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে। এ হামলায় ৪০ জন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলের মেতুলা শহরের দিকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, তবে এগুলো আটকানো হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হিজবুল্লাহ বলেছে, তারা এই হামলায় জড়িত নয় এবং তারা অস্ত্রবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে তিনটি রকেট লঞ্চার নিষ্ক্রিয় করেছে এবং হামলার তদন্ত শুরু হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com