সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:১১ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ আহত ২
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 22 March, 2025
সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ আহত ২
প্রতীকী ছবি।
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুমের জিরো লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশি। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।


পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন হোসাইনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

অন্যদিকে এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।


অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com