শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:৩৭ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
গড়পড়তার দল মনে হলেও চেন্নাই-ই ফেভারিট
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 22 March, 2025
গড়পড়তার দল মনে হলেও চেন্নাই-ই ফেভারিট

গড়পড়তার দল মনে হলেও চেন্নাই-ই ফেভারিট

ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। এই টুর্নামেন্টের ১৮তম আসরের পর্দা উঠছে আজ। শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ১০ দল। মাঠে জমজমাট লড়াই উপহার দিতে সবাই গড়েছে শক্তিশালী দল। সেই তালিকায় দেখে কিছুটা গড়পড়তার দল মনে হতে পারে চেন্নাই সুপার কিংসকে।

দেখে যতোই গড়পড়তার মনে হোক না কেন, নিশ্চিতভাবেই ফেভারিটের তালিকায় থাকবে ৫ শিরোপাজয়ী চেন্নাই। ৭ বিদেশি ও ১৮ ভারতীয় ক্রিকেটারের মিশেলে ২৫ জনের স্কোয়াড সিএসকের। রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনির মতো ক্রিকেটারদের ধরে দলে শক্তি বাড়িয়েছে চেন্নাই।

এছাড়া ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রর মতো মারকুটে ব্যাটারদের সঙ্গে রয়েছেন স্যাম কারেনের মতো অলরাউন্ডার। আর দলটির নেতৃত্বে আছেন সবচেয়ে ধারাবাহিক ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। যা দলটির বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।

অন্যদিকে ১০ বছর পর আবারও চেন্নাইয়ে ফিরেছে রবিচন্দ্রন অশ্বিন। উইকেটের পেছনে থাকবেন ধোনি। এই দুজনের কম্বিনেশন খুব ভালো। যা চেন্নাইকে এগিয়ে দিতে বেশ সাহায্য করবে। 

চেন্নাইয়ের এম এ চিদাম্বরমের স্পিন সহায়ক উইকেটের সুবিধা নেওয়ার মতো স্পিনার আছে চেন্নাইয়ের। জাদেজা–অশ্বিনের সঙ্গে আছেন শ্রেয়াস গোপাল, নূর আহমেদ।

নিলামে চেন্নাই এবার ধরে রাখতে পারেনি পেসার দীপক চাহারকে। ২০১৮ সাল থেকে ২০২৪—টানা ৬ মৌসুমে চেন্নাইয়ের নতুন বল সামলেছিলেন এই পেসার। যা এবার কিছুটা ভোগাতে পারে চেন্নাইকে।

এছাড়া মিডল অর্ডারে ভারতীয় ব্যাটারদের অফ ফর্ম চেন্নাইকে ভোগাতে পারে। রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, দীপক হুদা—দলে আসা এই তিন মিডল অর্ডার ব্যাটারদের কেউই ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত খেলা টি–টোয়েন্টিতে ২৫ গড়েও ব্যাটিং গড়তে পারেননি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com