রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:৪৬ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও ভারতে মুসলিমদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 22 March, 2025
ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও ভারতে মুসলিমদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে অব্যাহত উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা। শুক্রবার (২১ মার্চ) জুমআর নামাজ পড়ে কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মিছিলটি কুষ্টিয়া শহরের এনএসরোড, বক চত্বর, পাঁচ রাস্তার মোড়, মজমপুর প্রদক্ষিণ করে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সামনে এসে গণজমায়েত অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার এর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়ার ওলামায়ে কেরাম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় ইসলামি আন্দোলন কুষ্টিয়ার ব্যানারে নেতাকর্মী ও সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণ নানান স্লোগান দেন। ‘গাজা তুমি একা নও, আমরা আছি তোমার পাশে’, ‘ফিলিস্তিনের শিশুরা আমাদের সন্তান’, ইসরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মোদীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ সহ বিভিন্ন স্লোগান দেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কর্মীরা । সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে, যাদের অধিকাংশই শিশু এবং নারী। এ থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী।তারা আরও বলেন, ভারতে হোলিকে কেন্দ্র করে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে।এসময় দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com