সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১২:৪১ পিএম
শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা       বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'মুক্তিযুদ্ধের চিঠি পাঠ'       মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭      
ইসরায়েল ‘কাপুরুষ’, তাদের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 20 March, 2025
ইসরায়েল ‘কাপুরুষ’, তাদের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী

ইসরায়েল ‘কাপুরুষ’, তাদের কাছে মানবতার কোনও মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক রাতেই নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। নারকীয় এই তাণ্ডবকে ঘিরে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি এই হত্যাকাণ্ডকে æঠাণ্ডা মাথায় খুন” বলে উল্লেখ করে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, æতাদের কর্মকাণ্ড প্রতীয়মান হয় যে, তাদের (ইসরায়েল) কাছে মানবতার কোনও মূল্য নেই।”

বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ‘ঠান্ডা মাথায়’ হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনও মূল্য নেই। 

তিনি জোর দিয়ে বলেছেন, তারা (ইসরায়েল) যত বেশি অপরাধমূলক কাজ করে, তত বেশি তারা নিজেদেরকে ‘কাপুরুষ’ হিসেবে প্রকাশ করে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, æইসরায়েলি সরকার কর্তৃক ১৩০ জন শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথার হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনও মূল্য রাখে না। পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে (অনেক ইসরায়েলিসহ), তারা তা দেখতে পাবে।”

কংগ্রেসের এই সাধারণ সম্পাদক আরও বলেন, æইসরায়েলি সরকার যত বেশি অপরাধমূলক আচরণ করে, তত বেশি তারা নিজেদেরকে প্রকৃত কাপুরুষ হিসেবে প্রকাশ করে।”

অন্যদিকে ফিলিস্তিনি জনগণের সাহসিকতা প্রবল বলেও উল্লেখ করে প্রিয়াঙ্কা। ফিলিস্তিনি জনগণের প্রশংসা করে তিনি বলেন, æতারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে তবুও তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।” সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট, বিজনেস স্ট্যান্ডার্ড


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com