| শিরোনাম |
|
মিনার এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দারসুল কুরআন ও গণ ইফতার মাহফিল সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নিদর্শন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
|
![]() মিনার এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দারসুল কুরআন ও গণ ইফতার মাহফিল সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নিদর্শন উৎসবমুখর পরিবেশে আয়োজিত দারসুল কুরআন পর্বে ইসলামী শিক্ষার তাৎপর্য, কুরআনের নির্দেশনা এবং সমাজে এর প্রয়োগ নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষের পথে, কিন্তু ১৭তম রমাদানেও একই উদ্দীপনা, একই স্বতঃস্ফূর্ততা দাবি আয়োজকদের। গণ ইফতার মাহফিলে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা একত্রে ইফতার করেন, যা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের বিপুল সাড়া ও অংশগ্রহণ এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে, যা ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে আয়োজনের অনুপ্রেরণা জোগাবে। মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ মহতী উদ্যোগ ধর্মীয় চেতনা ও সামাজিক সংহতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। |